দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) ও তার নাতনী আদিবা (৫)। আদিবার মা ঢাকায় গার্মেন্টসে চাকরী করায়- সে তার নানার বাড়িতে বসবাস করতেন।
নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই গ্রামের আব্দুল মোতালেবের বাড়ির পাশে পুকুরে ভিমরুল বাসা বেধেছে। তবে, বিষয়টি তাদের কারোর জানা ছিল না। সকালে নাতনী আদিবা পুকুর পাড়ে গেলে ভিমরুল তাকে কামড় দেয়। বিষয়টি বৃদ্ধা নানী সুমরি বেগম দেখতে পেয়ে আদিবাতে বাঁচাতে যায়।
এসময় নানি সুমরি বেগমকেও ভিমরুল কামড়ে আহত করে। ভিমরুলের কামড়ে নাতনি আদিবা ঘটনাস্থলেই মারা যায়। পরে নানী সুমরি বেগমকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখাসে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টার দিকে বৃদ্ধা সুমরি বেগমও মারা যায়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি তাদের নিজ বাড়িতেই আছে। তাদের দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেএম